বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জাতীয় নির্বাচন

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:১৫ এম
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত—মালয়েশিয়া সফরে এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, “নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।” একইসঙ্গে তিনি মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং উল্লেখ করেন, এখানে রয়েছে বিপুল সম্ভাবনা।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, এই সমস্যা সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন দুই নেতা। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, শিক্ষা ও বাণিজ্যসহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে সকাল ৯টায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রধান উপদেষ্টা ১১ আগস্ট বিকেলে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছান। সফরের মূল লক্ষ্য অভিবাসন খাতে সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ। এ ছাড়া বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গেও বৈঠক নির্ধারিত রয়েছে।

১২ আগস্ট অনুষ্ঠিত বিজনেস কনফারেন্সে দুই দেশের উদ্যোক্তারা অংশ নেন এবং ১৩ আগস্ট মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিত থাকার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে—প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ, গবেষণা প্রতিষ্ঠানের যৌথ কার্যক্রম, চেম্বার অব কমার্সের মধ্যে সহযোগিতা এবং হালাল শিল্পে সমন্বয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া সফর ড. মুহাম্মদ ইউনূসের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছিলেন, যা ছিল প্রায় এক দশক পর কোনো মালয়েশীয় সরকার প্রধানের ঢাকা সফর।

অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:০৫ পিএম
অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৩ আগস্ট ২০২৫
পদ ও লোকবল: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৩ আগস্ট ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bracbank.com
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার
বিভাগ: ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স, ইঞ্জিনিয়ারিং ওর ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস প্যাকেজ, আরডিবিএমএস, পিএল/এসকিউএল এবং পাইথনের উপর ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

এক্স-এ নতুন গ্রোক এআই ফিচার: ছবিকে মুহূর্তেই ভিডিওতে রূপান্তর

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:০২ পিএম
এক্স-এ নতুন গ্রোক এআই ফিচার: ছবিকে মুহূর্তেই ভিডিওতে রূপান্তর

জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এবার চালু করেছে অভিনব এক ফিচার, যার মাধ্যমে যেকোনো ছবি থেকে মাত্র কয়েক সেকেন্ডে ভিডিও তৈরি করা যাবে। ইলন মাস্ক নিশ্চিত করেছেন, এই সুবিধা প্রথমে iOS ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলেও শিগগিরই অ্যান্ড্রয়েড সংস্করণও আসছে।

কীভাবে কাজ করবে?
এক্স অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পর ফিডে থাকা কোনো ছবিতে কিছুক্ষণ চাপ দিলেই “Make video with Grok” অপশন দেখা যাবে। সেটি নির্বাচন করলেই ছবি সরাসরি গ্রোক অ্যাপে চলে যাবে এবং প্রায় ১৭ সেকেন্ডে ভিডিও তৈরি হবে। ব্যবহারকারী চাইলে ভিডিওতে চারটি ভিন্ন অডিও ট্র্যাকের যেকোনো একটি যুক্ত করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করতে পারবেন।

গ্রোক ইমাজিন সবার জন্য উন্মুক্ত
এই ফিচার এসেছে Grok Imagine সেবার আওতায়, যা সাময়িকভাবে সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালু রয়েছে। আগে ছবি ম্যানুয়ালি আপলোড করতে হলেও এখন পুরো প্রক্রিয়াই ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, ফলে কনটেন্ট তৈরি হবে আরও দ্রুত ও সহজভাবে।

ব্যবহারের জন্য যা প্রয়োজন

  • গ্রোক অ্যাপ ইনস্টল ও রেজিস্টার্ড অ্যাকাউন্টে লগইন
  • এক্স অ্যাপ আপডেট (iOS-এ এখনই ব্যবহারযোগ্য, Android সংস্করণ শিগগিরই আসছে)
  • সক্রিয় ইন্টারনেট সংযোগ ও পর্যাপ্ত স্টোরেজ স্পেস

সম্প্রতি গ্রোক অ্যাপে অটো ও এক্সপার্ট মোড যুক্ত হয়েছে, উন্নত করা হয়েছে PDF প্রোসেসিং। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন টেক্সট বা ছবি থেকে ৬ সেকেন্ডের ভিডিও তৈরি করার সুবিধাও পাচ্ছেন।

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:০০ পিএম
ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অতি সীমিত পদক্ষেপ নিয়েছে—এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মঙ্গলবার (১৩ আগস্ট) প্রকাশিত ২০২৪ সালের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, দেশে বেআইনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়া, নির্যাতন, বেআইনি গ্রেপ্তার ও আটকসহ নানা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কুকি ও হিন্দু মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাত মানবাধিকার পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। যদিও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দুই পক্ষের মধ্যে বাফার জোন বজায় রেখেছে, গণমাধ্যমের তথ্যে জানা গেছে—২৯ অক্টোবর পর্যন্ত সংঘাতে ৪৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সংঘাত নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে হওয়া বিক্ষোভ দমনে পুলিশ স্টান গান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।

এছাড়া, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি বিশেষ প্যানেল মণিপুরে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদনে গুরুত্বপূর্ণ উদ্বেগগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে—বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়া, নির্যাতন, বিদেশে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আন্তঃদেশীয় দমন, সংঘাতে গুরুতর লঙ্ঘন, মাওবাদী গোষ্ঠীতে শিশুদের অবৈধ নিয়োগ, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাধা, সাংবাদিকদের ওপর হামলা বা হুমকি, সেন্সরশিপ, জোরপূর্বক গর্ভপাত ও বন্ধ্যাকরণ।

যুক্তরাষ্ট্রের মতে, এসব লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদের শনাক্ত ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে মোদি সরকারের পদক্ষেপ অত্যন্ত সীমিত।

এ ছাড়া জম্মু-কাশ্মির, উত্তর-পূর্বাঞ্চল এবং মাওবাদী সন্ত্রাসপ্রবণ এলাকায় সন্ত্রাসী হামলায় বহু প্রাণহানি ঘটেছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীরা ২০ জন নিরাপত্তা সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও নথিভুক্ত হয়েছে। সন্ত্রাসবাদ-সংক্রান্ত এসব অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রম কর্তৃপক্ষ অব্যাহত রেখেছে।