প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ৮:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফের আত্মহননের হুমকি দিলেন হিরো আলম

অনলাইন ডেস্ক

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এবার আত্মহত্যার হুমকি দিয়েছেন।

স্ত্রী রিয়া মনির ডিভোর্সের ঘোষণা মেনে নিতে না পেরে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই হুমকি দেন তিনি।

ফেসবুক পোস্টে হিরো আলম লিখেন, তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম।

কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কারণে বিরহে আত্মহননের চেষ্টা করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান। পরে তার এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসেন। রিয়া মনি এ খবর শুনে বগুড়ায় ছুটে যান। হিরো আলমকে নিয়ে এসে দুজনে একত্রেই থাকছিলেন। হঠাৎ করেই দুজনের মধ্যে ফের মনোমালিন্য ঘটে।

এদিকে রিয়া মনি অভিযোগ করছেন যে হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তবে হিরো আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন