প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ৩:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আলামিন (৩০), মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও হাসিল মানিকাবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।

ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাসপুর বটতলায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন এবং পিকআপভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন